• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে’

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৮
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৮

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ‘ছেলেখেলা’ করে জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। অথচ বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে শিক্ষাব্যবস্থার উন্নয়ন করেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ‘বাংলাদেশকে এমনভাবে নিষ্ক্রিয় করে রেখেছিল যেন প্রযুক্তিগত দিক থেকে বিশ্বে প্রতিযোগিতায় টিকতে না পারে। তিনি জানান, নারীর ক্ষমতায়নে অবৈতনিক শিক্ষায় জোর দিয়েছে বিএনপি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার বলেন, শিক্ষায় প্রণোদনা না থাকলে জাতি এগিয়ে যাবে না। তাই দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও যুগোপযোগী করে তুলতে বর্তমান সরকার মেধার মূল্যায়ন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি নিপুণ রায় চৌধুরী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম