• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

অবিশ্বাস্য ইনিংস খেলে শেষ বলে ফিরলেন তাওহিদ

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:০৭
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১১:০৭

অবিশ্বাস্য ইনিংস খেলে শেষ বলে ফিরলেন তাওহিদ
 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে ২২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ দল। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরাতে অবিশ্বাস্য এক ইনিংস খেলেন মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। কিন্তু দিনের একিবারে শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই তারকা ব্যাটসম্যান।

রোববার জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার গতির মুখে পড়ে মাত্র ২২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

এরপর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা ৯৯ রানের জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের এটাই সবচেয়ে বড় রানের জুটি।

একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১২১ রান। এরপর শূন্য রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। তানজিদ ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিনি ব্যাটিংয়ে নেমেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ের মাধ্যমে ১২১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সবগুলো উইকেট একাই শিকার করেন কাগিসো রাবাদা।

এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাস। ষষ্ঠ উইকেটে তারা ২০৮ রানের রেকর্ড জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই বাংলাদেশ দলের ঘরে-বাইরে রেকর্ড জুটি। ইনিংসের একিবারে শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তাওহিদ হৃদয়। তার আগে ১৩৭ রান করেন হৃদয়। ৯২ রানে অপরাজিত আছেন লিটন দাস। প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম