• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ের স্কুলের বেতন কত জানেন কী?

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ২:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ২:৪৪

 

বিনোদন ডেস্ক

বলিউডে যে কজন স্টারকিড রয়েছে যারা এখনও অভিনয়ে পা রেখে উঠতে পারেনি, তাদের মধ্যে অন্যতম আরাধ্য বচ্চন। যার বাবা-মা, দাদা-দাদি সবাই সেলিব্রেটি। কিন্তু জানেন কী ঐশ্বরিয়া-অভিষেক কন্যার স্কুলের এক মাসের বেতনের জন্য কত গুনতে হয়?

বলিউডে সেলেবকিডরা অধিকাংশ সময়ই বেছে নিয়ে থাকেন ধিরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে। আরাধ্যাও ওই স্কুলে পড়ে। শাহরুখের ছেলে মেয়ে, কারিশমা কাপুর, কারিনা কাপুর, সাইফ আলি খান, শ্রীদেবী, অধিকাংশ স্টারেরাই তাদের সন্তানদের এই স্কুলে ভর্তি করিয়েছিলেন।

শোনা যায়, এই স্কুলে মাসিক বেতন ১ লাখ ৭০ হাজার রুপি। এই স্কুলের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে পারদর্শী করে তোলার চেষ্টা করা হয়। আর এখানে যারা পড়ে তাদের অধিকাংশই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চলে যায়।

দেখতে দেখতে ১৩ বছরে পা রাখতে চলেছে আরাধ্য। ২০১১ সালের নভেম্বরে জন্মগ্রহণ করে সে। পরিবার তারকায় ভরপুর হওয়ায় আরাধ্য হয়ে উঠেছে ক্ষুধে তারকা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম