শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অসহায়, ছিন্নমূল ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে জাতীয়বাদী যুবদল।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌরশহরের সড়কবাজার পৌরমঞ্চে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় প্রায় দুই শতাধিক মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। খাবার পেয়ে অনেকে স্বস্তি প্রকাশ করেন।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম।
উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ুন রহমান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক জসিম উদ্দিন, উপজেলা যুবদল নেতা শাহিন খান, আব্দুল হান্নান ভূইয়া, ইয়াছিন সরকার প্রমুখ।
পৌর যুবদলের সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এর আগে মঙ্গলবার একই স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। মানুষের কল্যাণে যুবদলের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে।













