• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৪:০৩
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৪:০৩

টাইব্রেকারে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোতে বাংলাদেশ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে শেষ ষোলোতে জায়গা করে নিতে স্নায়ুর লড়াইয়ে জয় পেয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে সিঙ্গাপুরকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের কিশোররা।

বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে শুরুটা দারুণ করে বাংলাদেশ। ১২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রাতুল। তবে সেই লিড ধরে রাখতে পারেনি বাংলাদেশের যুবারা। পরে গোল করে ম্যাচে সমতা ফেরায় সিঙ্গাপুর।

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। সব মিলিয়ে ৫-৪ ব্যবধানে সিঙ্গাপুরকে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে অনূর্ধ্ব-১৫ দল।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম