• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা ৩১ দফাতেই রয়েছে : কফিল উদ্দিন

প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৩:৪২
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ৩:৪২

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, ‘বিএনপি ঘোষিত ৩১ দফার মধ্যেই রয়েছে আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা। তাই এই ৩১ দফাকে মানুষের কাছে ব্যাপকভাবে তুলে ধরতে হবে।’

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর দক্ষিণখানের গোয়ালটেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফাসংবলিত লিফলেট বিতরণ ও উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘আপনারা সবাই দফাগুলো পড়বেন, জানবেন এবং আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবেন।’

এ সময় ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন কফিল উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন।

গোয়ালটেক ইউনিট বিএনপির সভাপতি রুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে থানা ও ইউনিট বিএনপি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম