• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আগামী বছর থেকে আরো বড় পরিসরে ঈদ উৎসব: আসিফ মাহমুদ

প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫ ৪:৩০
আপডেট: সোমবার, ৩১ মার্চ, ২০২৫ ৪:৩০

 

জনতার আওয়াজ ডেস্ক
আগামী বছর থেকে আরো বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, নতুন আঙ্গিকে ঈদ আনন্দ র‍্যালিতে ঢাকার শতবর্ষের ঐতিহ্যকে আমরা সংযুক্ত করতে পেরেছি। আজ আমরা ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিল আয়োজন করতে পেরেছি। এবার আমাদের অনেক সময় স্বল্পতা ছিল।

ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে ঈদের উৎসব আয়োজন করব। প্রতি বছর একসঙ্গে সকল নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার পর সংসদ ভবনের সামনে ডিএনসিসি আয়োজিত ঈদ সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন থেকে আমাদের ঈদ উৎসব আনন্দময় হবে।

ঘরে বসে আর টিভি দেখে আর (ঈদের) দিন কাটবে না, সবাই একসঙ্গে ঈদ মিছিল করব। ঈদের মেলা উপভোগ করব। সবাই একে অন্যের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেব।

এর আগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে ডিএনসিসি আয়োজিত জামাত অনুষ্ঠিত হয়।

জামাত শেষে সকাল ৯টায় সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। সংসদ ভবনের সামনে এসে শেষ হয় মিছিলটি।
মিছিলে ছিল সুসজ্জিত পাঁচটি শাহী ঘোড়া, ১৫টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। এ ছাড়া সুলতানি-মোগল আমলের ইতিহাসচিত্র সংবলিত পাপেট শোয়ের আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়।

পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আয়োজন শেষ হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com