• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

আচমকাই অমিতাভের সঙ্গে দেখা করতে জলসায় ঐশ্বরিয়া-আরাধ্যা!

প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪৮
আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪৮

 

বিনোদন ডেস্ক
বহু আগেই বলিউডে রটে গিয়েছিল অভিষেকের সঙ্গে অশান্তির কারণে মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়া নাকি অমিতাভের বাড়ি জলসা ছেড়েছেন। শোনা গিয়েছিল, ঐশ্বরিয়া নাকি তাঁর মায়ের বাড়িতে রয়েছেন। এমনকী, গুঞ্জনে এসেছিল তিনি নাকি দুবাইয়ে বাংলোও কিনেছেন। এসব গুঞ্জনে যখন মত্ত বলিউড, ঠিক তখনই সোশাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও। যেখানে দেখা গেল ঐশ্বরিয়া ও আরাধ্যা জলসায় ঢুকছেন। ঘনিষ্ঠসূত্রে খবর, কোনও বিশেষ বিষয় নিয়েই নাকি আলোচনা করতে জলসায় হাজির হয়েছেন ঐশ্বরিয়া। সূত্রের খবর অনুযায়ী, জয়া বচ্চন বাড়িতে না থাকার কারণেই অমিতাভের সঙ্গে একান্তে দেখা করতে এসেছেন তিনি।

২০০৭ সালে অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে হয়। বচ্চন পরিবারের বধূ হন প্রাক্তন বিশ্বসুন্দরী। ২০১১ সালের ১৬ নভেম্বর অভিষেক-ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। শোনা যায়, বিয়ের কিছু দিন পর থেকেই নাকি শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার বনিবনা নেই। এমনকী ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও অভিনেত্রীর দূরত্ব রয়েছে। কিন্তু বচ্চন পরিবারে ভাঙনের জল্পনা গত বছরের দিওয়ালির পর থেকে আরও জোরাল হয়।

সেই সময় একদিকে যখন বচ্চন পরিবারের পুজোর আয়োজন হচ্ছিল, অন্যদিকে মেয়েকে নিয়ে মুম্বাই ছাড়তে দেখা যায় ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এই ঘটনার কিছুদিন পরই খবর মেলে, নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। এতেই বচ্চন পরিবারে অশান্তির রটনা রটতে থাকে। বিয়ের আংটি খুলে ফেলেছেন ঐশ্বরিয়া, এমন কথাও শোনা যায়।

নিন্দুকরা বলেন, সম্পত্তির ভাগাভাগির জন্যই নাকি চটেছেন ঐশ্বরিয়া। তাহলে কী ঐশ্বরিয়াকে খুশি করতেই নতুন জমি কিনলেন অমিতাভ? এসব বিষয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন বচ্চন পরিবার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম