• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আজীবন জনকল্যাণে নিয়োজিত থেকেছেন আবদুল্লাহ আল নোমান : এমরান সালেহ

প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ১:০৮
আপডেট: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ১:০৮

 

জনতার আওয়াজ ডেস্ক
আজীবন জনকল্যাণে নিয়জিত থেকে আবদুল্লাহ আল নোমান অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে চট্রগ্রামে মরহুম আবদুল্লাহ আল নোমানের চেহলাম উপলক্ষে পারিবারিক উদ্যোগে অয়োজিত দোয়া ও মেজবান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

প্রিন্স বলেন, দলের প্রয়াত ভাইস চেয়ারম্যন আবদুল্লাহ আল নোমান একজন স্বভাবজাত রাজনীতিবিদ হিসেবে তার উত্থান জনকল্যাণে সহায়ক ভূমিকা পালন করেছে। ঘণ্টার পর ঘণ্টা বললেও আবদুল্লাহ আল নোমান সম্পর্কে বলা শেষ হবে না। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এই রাজনীতিবিদ দেশ গঠনে ও আন্দোলন সংগ্রামে ইতিহাসের বাঁকে বাঁকে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। যে কারণে বীর চট্টলার জনগণ বরেণ্য এই রাজনীতিবিদকে হৃদয়ে ধারণ করেছে। তিনি সবার প্রতি বরেণ্য এই রাজনীতিবিদকে অনুসরণ করার আহ্বান জানান ।

কিং অব চিটাগং কনভেনশন হলে মরহুম আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইয়েদ আল নোমাম তূর্য্যর পরিচালনায় এ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যন মীর মোহাম্মদ নাসির উদ্দিন, চেয়ার পারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খোন্দকার, মেয়র শাহাদত হোসেন, লায়ন আসলাম চৌধুরী, সরওয়ার জামাল নিজাম, এম নজিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে হাজার হাজার নেতাকর্মী ছাড়াও সরকারি ও বেসরকারি কর্মকর্তা, ব্যাংকার, শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম