• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আন্দোলনে সফল হতে গেলে প্রতিটি নেতাকর্মীকে যোদ্ধা হতে হবে: নিপুণ রায়

প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৪:১৭
আপডেট: শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৪:১৭

 

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নিপুণ রায় চৌধুরী বলেছেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের নেতৃত্বে চলমান আন্দোলন সংগ্রামে সফল হতে গেলে আমাদের প্রতিটি নেতাকর্মীকে যোদ্ধা হতে হবে।’

শনিবার (৪ মার্চ) খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুলের সামনে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতাকর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান।

এই সমাবেশে খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী ফজলুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য শাহীনুর রহমান মারফত প্রমুখ।

সমাবেশ শেষে খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা এবং বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে পদযাত্রা কর্মসূচি বের করে। দুই কিলোমিটার অতিক্রম করে খিলক্ষেত নামাপাড়া পানির ট্যাঙ্কি গিয়ে পদযাত্রা কর্মসূচি শেষ করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম