• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ৬:০৯
আপডেট: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ৬:০৯

 

সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। চারিদিকে চোখে অন্ধকার দেখছে। বিএনপি যখনই এদেশের মানুষের পক্ষে কথা বলে আওয়ামী লীগ তখন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যাকান্ড চালায়। শুধু আব্দুর রহিমই নয় তারা বিএনপির অসংখ্য নেতাকর্মীদের হত্যা করেছে। রাজপথে ঝড়ানো এসব রক্ত বৃথা যাবেনা। আব্দুর রহিমের রক্তের বন্যায় আওয়ামী ভেসে যাবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার বিকেলে দেশব্যাপী বেপরোয়া লোডশেডিং এবং জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলা জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের গুলিতে বিএনপি নেতা আব্দুর রহিম হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেজিস্ট্রারী মাঠে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর যুগ্ম আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক সুদিপ রঞ্জন সেন বাপ্পু, যুগ্ম আহবায়ক রুকশানা বেগম শাহনাজ, যুগ্ম আহবায়ক সালেহ আহমদ খসরু, বিএনপি নেতা সফিকুর রহমান টুটুল, আব্দুস সামাদ, মামুনুর রশীদ মামুন, রফিকুল বারী রোমান, মন্তাজ হোসেন মুন্না, মালেক আহমদ, খালেদ আকবর চৌধুরী, মির্জা রামিম, সাকের আহমদ সাবেক বিএনপি নেতা সৈয়দ ইমরান হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, সিলেট মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, বাবর আহমদ রনি, মকসুদুল করিম নোহেল, লুৎফুর রহমান, সোহেল আহমেদ, মঞ্জুর আহমদ, আব্দুল হাসিম জাকারিয়া, আবু সাইদ মোহাম্মদ তায়েফ, মারুফ মারুফ আহমদ টিপু, আব্দুল মান্নান, নুরুল ইসলাম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম