• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরো কারিকুলাম পুনর্বিবেচনা করছি : শিক্ষামন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ ১১:৩৮
আপডেট: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ ১১:৩৮

 

স্টাফ করেসপন্ডেন্ট

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা চেষ্টা করছি কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মোপযোগী শিক্ষা নিশ্চিত করা যায়। আমাদের দেশের উচ্চশিক্ষার প্রায় তিন চতুর্থাংশ শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা অর্জন করে তা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরো কারিকুলাম পুনর্বিবেচনা করছি।

মুন্সীগঞ্জের গজারিয়ায় শুক্রবার (২৫ মার্চ) দুপুরে ভাটেরচর দে এ মান্না পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

দীপু মনি বলেন, যে শিক্ষার্থী অনার্স কিংবা ডিগ্রি নিয়ে বের হবে সে যেন কাজের জগতের চাহিদা অনুযায়ী যোগ্যতা অর্জন করে বের হয়। তার যেন চাকরি পেতে সমস্যা না হয়, সে যেন উদ্যোক্তা হতে চাইলেও উদ্যোক্তা হতে পারে, সে যোগ্যতা নিয়ে বের হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণালকান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসূল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

এদিকে সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম