• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

আমিরকন্যার রিসেপশন পার্টিতে তারার মেলা

প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ৩:০০
আপডেট: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ৩:০০

 

বিনোদন ডেস্ক

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ের নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয় ইরা-নূপুরের রিসেপশন পার্টি। সেখানে বসেছিল বলিউড তারকাদের মেলা।

রিসেপশনে এসেছিলেন সালমান খান থেকে শাহরুখ খান, অনিল কাপুর সহ নামী সব তারকা। বচ্চন পরিবার থেকে শুধুমাত্র জয়া বচ্চনেরই দেখা পাওয়া গেল। এবারেও মা-কে সঙ্গ দিলেন মেয়ে শ্বেতা বচ্চন নন্দা।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরের ‘লগন’ পরিচালক আশুতোষ গোয়ারিকার, আমিরের ‘সিং চাড্ডার’ সহ-অভিনেতা নাগা চৈতন্য, ‘দিল চাহতা হ্যায়’ পরিচালক ফারহান আখতার ও তার স্ত্রী শিবানী দান্ডেকার, ‘দিল ধড়কনে দো’র পরিচালক জোয়া আখতার, ‘কেয়ামত সে কেয়ামত তাক’-এর সহ-অভিনেতা জুহি চাওলা, ‘তারে জমিন পর’-এর শিশুশিল্পী দার্শিল সাফারি।

এছাড়াও এসেছিলেন শরনব জোশী, রেখা, ধর্মেন্দ্র, হেমা মালিনী, এশা দেওল, কঙ্গনা রানাউত, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, দিলীপ জোশি, মিথিলা পালকার, গজরাজ রাও, বিপিন শর্মা, গওহর খান, জাভেদ জাফরি, কিকু শারদা, মনোজ জোশি, গায়িক সুনিধি চৌহান, সংগীত পরিচালক এআর রহমান, রাজনীতিবিদ রাজ ঠাকরে এবং ক্রিকেটার শচীন ও জাহির খান। আমির খান দিল্লির নামকড়া রাজনীতিবিদদেরও নিমন্ত্রণ করেছেন মেয়ের বিয়েতে।

ইরার মুম্বাইয়ের রিসেপশনে প্রায় ২৫০০ অতিথি নিমন্ত্রণ পেয়েছেন। ছিল রকমারি খাবার। তবে ইরার রিসেপশনের অনুষ্ঠানে বিদেশি খাবার নয়, বরং ভারতের নয় রাজ্যের নানা ধরনের পদের আয়োজন করা হয়েছিল। আধিক্য ছিল গুজরাটি খাবারের।

দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে ৩ জানুয়ারি মুম্বাইয়ের একটি হোটেলে বিয়ে হয় আমির খানের কন্যা ইরা খানের। বিয়ের পর সপরিবারে যান উদয়পুরে। সেখানেই ৮-১০ তারিখ পর্যন্ত চলে বিয়ের নানা অনুষ্ঠান। শনিবার হয়ে গেল তাদের গ্র্যান্ড রিসেপশন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম