• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

‘আয়নাঘর’-এ থাকবেন না কেয়া পায়েল!

প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ৬:০৯
আপডেট: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ৬:০৯

 

বিনোদন ডেস্ক
সরকার পতনের পর থেকে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত হচ্ছে ‘আয়নাঘর’। সরকার পতনের পর যেখান থেকে ক্রমশ বেরিয়ে এসেছে সর্বোচ্চ ১৫ বছর ধরে আটকে থাকা মানুষও!

দু’দিন আগেই নির্মাতা জয় সরকার দাবি করেছেন, ‘আয়নাঘর’ নিয়ে সিনেমা বানাচ্ছেন। নায়িকা হিসেবে থাকছেন ছোট পর্দার পরিচিতমুখ কেয়া পায়েল। কথা বলেই চুপ নন নির্মাতা। এরই মধ্যে পরিচালক সমিতিতে সিনেমাটির নামও লিপিবদ্ধ করেছেন।

অথচ দু’দিনের মাথায় বেঁকে বসলেন কেয়া পায়েল। যেন ‘আয়নাঘর’ থেকে বেরিয়ে স্বাভাবিক পৃথিবীতে চোখ মেলে অবাক হয়ে গেলেন অভিনেত্রী! তিনি গণমাধ্যমে স্পষ্ট করে বলেন, ‘আমি কিছুই জানি না। কিভাবে কথাটা ছড়িয়েছে, তা-ও জানি না। এবং আমি সিনেমাটি করছি না।’

এরপরই অবশ্য নির্মাতা জয় সরকার ফেসবুকে পোস্ট দিয়ে জানান, কেয়া পায়েল সত্যি সত্যি তার ‘আয়নাঘর’-এ ঢুকছেন না।

সরকার পতনের পর বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরের একটি ঘরে আটকে রাখা হতো। ‘আয়নাঘর’ নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগও শোনা যাচ্ছে। সেই আয়নাঘরের বাস্তব ঘটনার ছায়া ধরেই ‘আয়নাঘর’ নামে সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছেন জয় সরকার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম