• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আ’লীগ আবারও দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসতে চায় : ইশরাক

প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ৯:৩৬
আপডেট: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ৯:৩৬

 

আওয়ামী লীগ আবারও দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৪ বছর জনগণের ওপর চেপে বসেছে। এরা কখনো সুষ্ঠু ভোটে নির্বাচিত হতে পারেনি। ভোট ডাকাতি করে জোর করে ক্ষমতায় বসে আছে। আবারও দিনের ভোট রাতে করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু এবার তা হবে না।

আজ সোমবার রাজধানীর গোপীবাগে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পিতা মরহুম এমএ করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে সরকার ততই উন্মাদ হয়ে উঠছে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের সিংহভাগ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। কারণ তারা এত অপকর্ম করেছে যার কোনো ক্ষমা নেই। বিএনপি ক্ষমা করলেও জনগণ ক্ষমা করবে না।

তিনি বলেন, সরকার বলে, এই আওয়ামী লীগের শাসনামলে নাকি জনগণ ভোটের অধিকার ফিরে পেয়েছে। এগুলো পাগলের প্রলাপ। সরকার তাদের পতন আসন্ন দেখেই উল্টাপাল্টা বলতে শুরু করেছে। সময় থাকতে জনগণের কাছে নিজেদের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে বিদায় নিন, নতুবা পালানোর পথ পাবেন না।

এ সময় উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মোহাম্মদ মোহন, আব্দুল সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, সাব্বির আহমেদ আরিফ, সদস্য আরিফুর রহমান নাদিম, বিএনপি নেতা ব্যারিস্টার ইরফান আহমেদ অমি, বিএনপির সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, ওলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, স্বেচ্ছাসেবক দলের দক্ষিণের সভাপতি জহির উদ্দীন তুহিন, সাধারণ সম্পাদক পাপ্পা শিকদার, শ্রমিক দল দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়া, যুবদল নেতা আরটি মামুন, মুকিতুল হাসান রঞ্জু, স্থানীয় বিএনপি নেতা লিয়াকত আলী, এমএ শাহেদ মন্টু, শেখ আজিজুল ইসলাম, তাজউদ্দীন আহমদ তাইজু প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম