• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আ’লীগ সরকারকে রুখে দাঁড়ানোর সময় এসেছে : আলাল

প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ৩:৩০
আপডেট: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ৩:৩০

 

আজকে এই অসভ্য,বর্বর আওয়ামী লীগ সরকারকে রুখে দাঁড়ানোর সময় এসেছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বিএনপি’র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ‘বর্তমা‌ন সরকার রেকর্ড ছাড়িয়ে সবার হাসির খোরাকে পরিণত হয়েছে।’

শুক্রবার ১৯ আগস্ট জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপা আ‌য়ো‌জিত এক মানববন্ধ‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

আলাল বলেন, আমরা ছোটবেলায় দুজন কৌতুক অভিনেতাকে দেখেছিলাম একজন পাকিস্তানের সেরগোল আরেকজন বাংলাদেশের। বর্তমা‌নে সব রেকর্ড ছাড়িয়ে এ সরকার হাসির খোরাক হয়েছে। সরকার এখন বাংলাদেশের বিনোদনের খোরাক। আমা‌দের‌ অন‌্য কোথাও বি‌নোদন দেখ‌তে হয় না। সরকা‌রের কর্মকাণ্ড দেখ‌লে বি‌নোদন পাওয়া যায়।

তি‌নি ব‌লেন,এখন দেখতে হচ্ছে আওয়ামী লীগ ও পুলিশ লীগের মারামারির দৃশ্য। আওয়ামী লীগের একদলকে পুলিশ পিটিয়েছে এর জন্য আরেক দল ধন্যবাদ দেয়। এ হলো তাদের অবস্থা।

বিএন‌পির এই নেতা ব‌লেন,আজকে একটা ডিম কিনে ভাগ করে স্বামী-স্ত্রী মিলে খেতে কষ্ট হচ্ছে। পরিজনের তিনজন সদস্য থাকলেও ঠিক ভা‌বে একবেলা খেতে পারেনা। ১২০ টাকায় ২ কে‌জি চাউল পাওয়া যায় না। তাই আজকে এই অসভ্য বর্বর অশিক্ষিত সরকারকে রুখে দাঁড়ানোর সময় এসেছে।

‌তি‌নি ব‌লেন,ওবায়দুল কাদের কথায় কথায় বলেন ক্ষমতা সোনার হরিণ। এটা আপনাদের জন্য প্রযোজ্য আমাদের বেলায় না। আমা‌দের য‌দি ক্ষমতার এতো লোভ থাক‌তো তাহ‌লে তত্ত্বাবধায়ক সরকা‌রের জন‌্য বেগম খা‌লেদা জিয়া নি‌জে সাক্ষর কর‌তেন না, সংস‌দে আইন পাস করা‌তেন না।

অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ. সালাম,লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের চেয়ারম্যান এহসান হুদা, জিনাফ সভাপতি মিয়া আনোয়ার,দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম