• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ঈদে আসছে ‘দেনা পাওনা’র ৭ পর্বের স্পেশাল

প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬ ৯:৪৬
আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬ ৯:৪৬

 

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
মধ্যবিত্ত পরিবারের চেনা জীবনের গল্প, আবেগ আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে দারুণ জনপ্রিয় হওয়া ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ শেষ হলেও দর্শকদের জন্য রয়ে গেছে বড় চমক। আসছে ঈদুল আজহা উপলক্ষে বিশেষভাবে নির্মিত হয়েছে ৭ পর্বের বিশেষ সিরিজ ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’।

সম্প্রতি সিনেমাওয়ালার অফিশিয়াল পেজে এই ঈদ স্পেশালের ঘোষণা ও ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মাঝে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।

নাটকটির কিছু ঝলক শেয়ার করে সিনেমাওয়ালার পক্ষ থেকে জানানো হয়, ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’ আসছে ঈদের ২য় দিন থেকে। সিরিজটি পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা।

পর্দার এই তুমুল জনপ্রিয় নাটকটি বিশেষ আয়োজনে ফিরে আসার খবরে উচ্ছ্বসিত এর নিয়মিত দর্শকরা। দীর্ঘ পথচলায় খাইরুল-নীপা (অ্যালেন শুভ্র ও তাবাচ্ছুম ছোঁয়া), শওকত মাস্টার (শহীদুজ্জামান সেলিম) কিংবা শহীদ (মুসাফির সৈয়দ বাচ্চু) চরিত্রগুলো যে দর্শকদের মনে কতটা গভীরভাবে গেঁথে গিয়েছিল, তা মন্তব্যঘরে দর্শকদের প্রতিক্রিয়া দেখলেই স্পষ্ট হয়। এক দর্শকের মন্তব্য, ‘দেনা পাওনা নাটক ছাড়া ঈদ ঈদ লাগতো না।’

ধারাবাহিকটির গল্প ও মেকিং দর্শকদের এতই মুগ্ধ করেছিল যে, অনেকেই নাটকটি আরও দীর্ঘ করার অনুরোধ জানিয়েছেন। এক দর্শক লিখেছেন, চাইলে আপনারা এইটা কন্টিনিউ করতে পারতেন।

নির্মাতা কে এম সোহাগ রানা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, শেষ হয়েও শেষ হচ্ছে না এই ধারাবাহিক। তবে এবারের কোরবানি স্পেশালের গল্পে কিছুটা ভিন্নতা থাকছে এবং এর সঙ্গে মূল ধারাবাহিকের সরাসরি কোনো ধারাবাহিকতা থাকবে না বলে জানিয়েছিলেন।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, এম এন ইউ রাজু, ডা. এজাজুল ইসলাম, এম ডি আবু বকর রোকন ও তানজিম হাসান অনিকসহ অনেকে। আসছে ঈদুল আজহায় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এই বিশেষ ৭ পর্বের সিরিজটি প্রচার করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম