• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

কেশম দ্বীপে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১১:৩০
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১১:৩০

কেশম দ্বীপে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
 

কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার (৬ নভেম্বর) দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়।

দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় থাকা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ড্রোনটিকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে ড্রোনটিকে ‘আগ্রাসী মার্কিন শত্রুর’ বিমান হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ‘সন্ত্রাসী বাহিনী’ বলে আখ্যা দিয়েছে ইরান।

তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কেশম ইরানের সবচেয়ে বড় দ্বীপ। দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে অবস্থিত এই দ্বীপটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির উত্তর প্রবেশপথের কাছে অবস্থিত। এই প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে কেশম দ্বীপ ও এর আশপাশের জলসীমায় মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি আগেও একাধিকবার করেছে ইরান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। জুন মাসে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির বিষয়ে সমঝোতা স্মারক সই হলেও সংঘাতের স্থায়ী অবসান এখনো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম