• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

উন্নয়ন প্রকল্প কাজের মান শতভাগ নিশ্চিতের নির্দেশ সিসিক প্রশাসকের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:০৩
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ ৪:০৩

 

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

বুধবার বিকেলে তিনি নগরের ৭, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কাজের গুণগত মান শতভাগ বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্প এলাকায় কাজের প্রাক্কলিত ব্যয়, ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দৃশ্যমানভাবে প্রদর্শনেরও নির্দেশনা দেন।

নগরবাসীর ভোগান্তি কমাতে দ্রুত কাজ সম্পন্নের ওপর গুরুত্বারোপ করে সিসিক প্রশাসক বলেন, “সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের ভোগান্তি লাঘব করাই আমাদের প্রধান দায়িত্ব। কাজের দীর্ঘসূত্রতা বা অব্যবস্থাপনার কারণে কোনো নাগরিক যেন কষ্টে না পড়েন, সে বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

তিনি ৩৯ নম্বর ওয়ার্ডের নোয়া খুরুমখলা, ৩৮ নম্বর ওয়ার্ডের মাহমুদাবাদ আবাসিক এলাকা, ৩৭ নম্বর ওয়ার্ডের আখালিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের বনকলাপাড়া ও পশ্চিম পীর মহল্লায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য ও মো. হাসিবুর রহমান, জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম