• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ঐশ্বরিয়া শুধুমাত্র ছেলের বউ, নিজের মেয়ে নয় : জয়া বচ্চন

প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৩:১৫
আপডেট: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫ ৩:১৫

 

বিনোদন ডেস্ক
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের পরিবার নিয়ে অনুরাগীদের চর্চার শেষ নেই। বিগত বছরগুলোতে বিশেষ করে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ জল্পনা নিয়ে আলোচনা ছিলো তুঙ্গে। বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বরিয়ার দূরত্ব নিয়ে জলঘোলাও হয়েছে অনেক।

এবার জয়া বচ্চন তথা ঐশ্বরিয়ার শাশুড়ির এক মন্তব্য নিয়ে ফেলর আলোচনা অনুরাগীদের মাঝে। কারণ জয়া মনে করেন, ঐশ্বরিয়া নাকি শুধুমাত্র তার পুত্রবধূই!

বলা হয়, জয়া বচ্চন সর্বদা ঠোঁটকাটা স্বভাবের একজন। এছাড়াও বদমেজাজি বলেও তাকে জানেন অনেকে। পুরোনো এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে এমন মন্তব্য করেছিলেন তিনি, তা এখন ভাইরাল; যা সমালোচনার জন্ম দিয়েছে।

সেই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, তিনি যেমন সন্তানদের ব্যাপারে কড়া, ছেলের বউ ঐশ্বরিয়ার ক্ষেত্রেও কি তেমনই কঠোর? জয়ার উত্তর ছিল, ‘কড়া? না, আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া হব কেন? ও তো আমার বৌমা, নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত, ওর মা ওকে এসব ভালোভাবেই শিখিয়েছেন।’

এই মন্তব্যেই যেন আগুনে ঘি পড়ল। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘বৌমাকেও কি কখনো নিজের মেয়ের মতো ভাবা যায় না? সম্পর্কের মধ্যেও কি এত গণ্ডি থাকা উচিত?’ কেউ কেউ আবার স্পষ্ট লিখেছেন, ‘এত বছর একসঙ্গে থেকেও এই দুরত্ব! খুবই হতাশাজনক।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম