• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ওমরা করতে মক্কায় অভিনেত্রী বর্ষা

প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫ ১১:০৮
আপডেট: সোমবার, ১০ মার্চ, ২০২৫ ১১:০৮

 

বিনোদন ডেস্ক
পবিত্র সিয়াম সাধনার মাস রমজানে ওমরা পালনের জন্য সৌদি আরবের মক্কায় উড়ে গেলেন ঢাকাই সিনেমার নায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ওমরা পালনের একাধিক মুহূর্ত শেয়ার করেছেন তিনি।

রবিবার (৯ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুকে ওমরা পালনের চারটি ছবি আপলোড করেন বর্ষা।

ক্যাপশনে তিনি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন আমিন। আমার আত্মাটা রেখে গেলাম। ইনশাআল্লাহ আবার ফিরে আসবো।

সৌদি আরবে ওমরা পালন প্রসঙ্গে তথ্য জানতে বর্ষার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৬ মার্চ ওমরা পালনের উদ্দেশে পবিত্র নগরী মক্কায় এসেছি। বর্ষা আরও বলেন, ওমরা পালন শেষে আশা করছি ১৩ মার্চ ঢাকায় ফিরবো।

সর্বশেষ ২০২৩ সালে কিল হিম সিনেমায় দেখা যায় বর্ষাকে। মোহাম্মদ ইকবালের পরিচালনায় এ সিনেমায় অনন্ত জলিলের সঙ্গে অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করেন তিনি। বর্তমানে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে অনন্ত ও বর্ষা জুটির নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম