• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

কন্যা সন্তানের মা হলেন গায়িকা লিজা

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ৫:৩০
আপডেট: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ ৫:৩০

 

বিনোদন ডেস্ক

কন্যা সন্তানের মা হলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা। বিয়ের দুই বছরের মাথায় মাতৃত্বের স্বাদ পেলেন এই তারকা শিল্পী।

সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। বিষয়টি জানিয়েছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল।

এর আগে গায়িকার বাবা হেলাল উদ্দিন লিজার মা হওয়ার খবর জানিয়ে বলেন, লিজা এখন দেশের বাইরে অবস্থান করছে। স্বামীর সঙ্গে বেশ সুখেই কাটছে তার দিনকাল। সেখান থেকেই আমরা সুসংবাদটি পেয়েছি। সবাই দোয়া করবেন।

এদিকে, লিজার বেবি বাম্পের দুটি ছবি সোমবার সামাজিকমাধ্যমে পোস্ট করেন গীতিকার কবির বকুলের স্ত্রী ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি ক্যাপশনে লেখেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারকে বিয়ে করেন লিজা। গত নভেম্বরে প্রকাশ্যে আসে তার বিয়ের খবর। অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে সারেন তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম