• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

কল্পনা চাওয়ালের বায়োপিকে প্রিয়াঙ্কা

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ৪:১১
আপডেট: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪ ৪:১১

 

বিনোদন ডেস্ক

আন্তর্জাতিক তারকা অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সিনেমায় তিনি নিয়মিত হলেও বলিউডে সেভাবে দেখা যায় না এখন। হলিউড ইন্ডাস্ট্রি নিয়েই ব্যস্ত। এর মাঝেই চুক্তিবদ্ধ হলেন নতুন একটি বায়োপিকে। তবে সিনেমাটি হলিউড না বলিউডে মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

প্রিয়াঙ্কার চুক্তিবদ্ধ সিনেমার নাম ‘কল্পনা চাওয়াল’। তিনি এর নামভূমিকায় অভিনয় করবেন। গল্পে দেখা যাবে, ১৯৯৭ সালে ভারতের হয়ে প্রথম স্পেসে পা রাখা নারী কল্পনা চাওয়ালের জীবনী।

কল্পনা চাওয়াল সিনেমাটি নির্মাণ করবেন সিমিত আমিন। ইতোমধ্যে গল্পের কাজ শুরু হয়ে গেছে। সিনেমার বেশিরভাগ শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

নিজের নতুন সিনেমা নিয়ে সম্প্রতি ফক্স স্টুডিওর মুখোমুখি হন প্রিয়াঙ্কা। সাক্ষাৎকারে বলেন, ‌‘বায়োপিকে অভিনয়ের বিষয়ে আমি সব সময়ই আগ্রহী। সে আগ্রহের স্থান থেকেই সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। এ সিনেমার সঙ্গে ভারতের ইতিহাস ও অর্জন জড়িয়ে আছে। গল্প তৈরি হয়ে গেলে আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। শিডিউল অনুযায়ী এ বছরের শেষের দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। আমি আশাবাদী সিনেমাটি নিয়ে।’

প্রিয়াঙ্কাকে সবশেষ বলিউড সিনেমায় অভিনয় করতে দেখা গেছে ২০২১ সালে। রামিন বাহরানির হোয়াইট টাইগার সিনেমায় তিনি অভিনয় করেন। এরপর হলিউডের গল্পে তাকে দেখা গেলেও বলিউডের কোনো কাজ করেননি বি-টাউনের এই দেশি গার্ল।

২০২৩ সালে হলিউডে মুক্তি পায় প্রিয়াঙ্কার বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘সিটাডেল’। স্পাই সিরিজ সিটাডেলে স্পাই এজেন্টের ভূমিকায় অভিনয় করেন প্রিয়াঙ্কা। যার কাজ ধ্বংস হওয়া সিটাডেল গড়ে তোলা এবং নিজের স্মৃতি ফিরিয়ে আনা। নাদিয়া সিং অর্থাৎ প্রিয়াঙ্কা এমন একজন গুপ্তচর, যিনি সরকারের খাতায় মৃত। তার সঙ্গী ছিলেন এজেন্ট রিচার্ড ম্যাডেন। তারা কাজ করেন আন্তর্জাতিক স্পাই এজেন্সি সিটাডেলে। এ সিরিজে নিউটন থমাস ও জেসিকা ইউর পরিচালনায় হলিউডের বাঘা বাঘা অভিনেতা-অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গেছে। সিরিজের দ্বিতীয় পর্বের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম