• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কালিগঞ্জে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ৯:৪৩
আপডেট: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ৯:৪৩

 

গনতন্ত্র পুনরুদ্ধার, ১০দফা বাস্তবায়ন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি হুমায়ূন কবির মাস্টারের সভাপতিত্বেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী কমিটির সদস্য মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন,কৃষক দলের সহসভাপতি আনম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, জেলা বিএনপি নেতা খন্দকার আজিজুর রহমান পেরা, ভিপি হেলাল উদ্দিন, আক্তারুল মাষ্টার, আবু বকর সিদ্দিক, রাশেদুল হক, মহিলা দলের আহবায়ক জান্নাতুল ফেরদৌসি, কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাওন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু পৌর সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান।
অনুষ্ঠানে ফজলুল হক মিলন বলেন সরকারের সীমাহীন দুঃশাসনের কারণে বর্তমানে মানুষ ইফতার মাহফিলও আয়োজন করতে পারছে না। ইফতার ও দোয়া মাহফিলে বাধা দেয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। দেশের কোন পর্যায়ের মানুষের এখন নিরাপত্তা নেই। আমাদের নির্দোষ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় এখনো কারাবন্দী। দেশনায়ক তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না। দেশের মানুষের ভোটের অধিকার নেই, মতপ্রকাশের অধিকার নেই। মানুষের অধিকার আদায়ে যে আন্দোলন চলছে সে আন্দোলন সফল হবেই ইনশাআল্লাহ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম