• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

গার্ডার দুর্ঘটনা: হেলপার চালাচ্ছিলেন ক্রেন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ৩:০১
আপডেট: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ৩:০১

 

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর বিআরটি প্রকল্পের গার্ডার পড়ার সময় ক্রেনটি চালাচ্ছিলেন হেলপর রাকিব হোসেন (২৩)।

র‌্যাব জানায়, ঘটনার সময় রাকিবকে বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিলেন চালক আল আমিন। তার হালকা যান চালানোর লাইসেন্স থাকলেও ভারী যানের লাইসেন্স ছিল না। অপরদিকে রাকিবের ক্রেন চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদদীন এলাকার আড়ংয়ের সামনে একটি প্রাইভেট কারের ওপর বিআরটি প্রকল্পের গার্ডার পড়ে। এ দুর্ঘটনায় পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দু’জন।

পরে ক্রেন চালককসহ হেলপার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ নয়জনকে গতকাল বুধবার রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেফতার করে র‌্যাব।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম