• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চট্টগ্রামে ভেজালবিরোধী অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৭:১০
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৭:১০

চট্টগ্রামে ভেজালবিরোধী অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
নগরীর আগ্রাবাদের হালিশহর রোডের হাজীপাড়া এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযান শেষে তিনি জানান, কারখানার পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর রাখা, মেয়াদবিহীন পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানার অপরাধে হাজীপাড়ার ‘গাউছিয়া প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা, খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার এবং ফুটপাতে ঝুঁকিপূর্ণভাবে গ্যাসের চুলা বসিয়ে পথচলতি মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ‘রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চসিকের এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান চসিকের এই কর্মকর্তা।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম