• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চসিক-বিদ্যানন্দের ভাগাভাগির ঈদ উৎসব

প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৬:০০
আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৬:০০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
‘ত্যাগের চেতনায় সমতার উৎসব’—এই বিশ্বাসকে বুকে ধারণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছে পথশিশু ও ছিন্নমুল বস্তিবাসীদের জন্য দিনব্যাপী হৃদয়ছোঁয়া ‘ঈদ আনন্দ আয়োজন’।

হাজারো শিশুর মুখে হাসি ফোটাতে ছিল নানা রাইডস, আনলিমিটেড আপ্যায়ন, আর দিনশেষে মন ছুঁয়ে যাওয়া ‘গানের আয়োজন’—যেখানে আনন্দ আর ভালোবাসা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য উৎসব।

শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ১১ টায় এই মানবিক উদ্যোগের শুভ উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন ‘কাউকে পেছনে ফেলে নয়’—এই প্রত্যয়ে আমরা বিশ্বাস করি। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে পড়ে। তাই এই ভালোবাসার গল্প, এই মানবতার উৎসব সবাইকে প্রতিবেশীর পাশে দাড়াতে তিনি আহবান জানান।

অনুষ্ঠানে শতাধিক শিশুর মাঝে মেয়র সালামি প্রদান করেন এবং এতিম শিশুদের সাথে খাবার গ্রহণ করেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, প্রতি বছর ঈদ আমাদের কাছে হাজির হওয়ার কথা সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বারতা নিয়ে। কিন্তু বর্তমান সময়ে ঈদসহ বিভিন্ন উৎসবে যেনো বাধা-ব্যবধান বেড়েই চলেছে। কারও নুন আনতে পান্তা ফুরায়। কেউ ঈদ বাজারসহ বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার টাকা উড়ায়। ঈদ আসলেই ধনী-গরীবের বৈষম্য নগ্নভাবে প্রকাশিত হয়ে পড়ে আমাদের সমাজে। পরিবারের সদস্যদের মুখের অন্ন জোগাতেই যারা হিমশিম খাচ্ছেন ঈদ আসলে তাদের পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। তাদের নি:শব্দ কাতর চোখ কোন সাহায্য প্রার্থনা করেনা, তারা চায় সামাজিক সম্মান ও আত্নমর্যাদা। তাদের সেই সামাজিক সম্মান ও আত্নমর্যাদা নিশ্চিত করতেই আজকের এই আয়োজন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম