• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

চিত্রনায়িকা পপির বাবা আর নেই জাতীয় মানবাধিকার সমিতির শোক

প্রকাশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৪৪
আপডেট: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ৯:৪৪

 

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির বাবা আমির হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পপির পারিবারিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, পপির বাবা আমির হোসেন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।

খুলনার কৃতি সন্তান আমির হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাভিভূত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম