• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত রাশেদ প্রধান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ৯:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫ ৯:৩৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের ৪১তম জন্মদিন পালন করেছেন দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পল্টন মহানগর কার্যালয়ে জাগপার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জন্মদিনের আয়োজন করেন।

জন্মদিনে দেশবাসীকে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে রাশেদ প্রধান বলেন, এখনো আমাদের সংগ্রাম শেষ হয়নি। দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে হবে। জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন।

তিনি বলেন, দেশের অসংখ্য মানুষকে অনাহারে রেখে জন্মউৎসব পালন করতে আমার মন সায় দেয় না। পরিবার ও সংগঠনের সাথীরা ভালোবাসে আয়োজন করে, তাদেরকেও মানা করা যায় না। জন্মদিন মানে মৃত্যুর দিকে আরেক কদম এগিয়ে যাওয়া। মৃত্যুর আগে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এই আমার জন্মদিনের প্রতিজ্ঞা। মহান রাব্বুল আলামিন আমার জীবনকে দেশের জন্য কবুল করুন, আমিন।

এ সময় শুভেচ্ছা জানান জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, আম জনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস. এম. ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ সৌরভসহ বিভিন্ন নেতাকর্মী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম