• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জামায়াতের সঙ্গেও বৈঠক করবে ইইউ প্রতিনিধি দল

প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ৯:৪০
আপডেট: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ৯:৪০

 

নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীর সঙ্গেও বৈঠক করবে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। আগামী ১৫ই জুলাই বিকেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের আমন্ত্রণ জানিয়ে জামায়াতকে চিঠি পাঠিয়েছেন ইইউ প্রতিনিধিদলের জ্যেষ্ঠ সচিব চেরি মেরিলিন ডিও।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেন,আগামী ১৫ জুলাই বিকেলে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক হবে।

গত শনিবার ১৬ দিনের সফরে ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি অনুসন্ধানী অগ্রগামী দল। তারা বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করবে। এই লক্ষ্যে ইতিমধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলকে বৈঠকের জন্য আমন্ত্রণও জানানো হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম