• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যে বার্তা দিল আবহাওয়া অফিস

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১০:৪৩

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যে বার্তা দিল আবহাওয়া অফিস
 

রাজধানীতে আজ ভোর থেকে আকাশ মেঘলা। সকালে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির কারণে সকাল থেকেই আবহাওয়ায় শীতের আমেজ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টায় থেকে আগামী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

ঢাকা ও আশপাশের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম