• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ঝিনাইদহের ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২ ১১:০৮
আপডেট: শুক্রবার, ১০ জুন, ২০২২ ১১:০৮

 

ঝিনাইদহের মহেশপুরে ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে আলমগীর হোসেন (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার কুল্লা গ্রামের আকবর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেন মোটরসাইকেল যোগে নেপামোড় হতে কৃষি ফার্ম দত্তনগরের দিকে যাচ্ছিলেন। পথিমেধ্য একটি গাড়িকে সাইড দিতে দিয়ে ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে কৃষক আলমগীর হোসেন নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম