• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

‘টানেল খুঁড়ে নাকি বিমানে’, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জুলকারনাইন সায়ের

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:২২
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:২২

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, তার ঘনিষ্ঠদের ভূমিকা এবং সামাজিক মাধ্যমে তৈরি করা বিভিন্ন রাজনৈতিক প্রচারণা নিয়ে নিজের ফেসবুক পোস্টে কটাক্ষ করেন তিনি।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন জুলকারনাইন সায়ের।

পোস্টের শুরুতে জুলকারনাইন সায়ের বলেন, এতদিন শেখ হাসিনা বেঁচে আছেন কিনা, তা নিয়ে তার নিজের মধ্যেও সংশয় ছিল। তবে সম্প্রতি শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানার পর সে সংশয় কেটেছে বলে ব্যঙ্গ করেন তিনি।

 

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে তিনি লেখেন, প্রথমে সীমান্তে দল পাঠিয়ে টানেল খুঁড়ে দেশে প্রবেশের সম্ভাবনা যাচাই এবং পরে বিজয় দিবসে বিমানে করে ফেরার কথা বলা হচ্ছে। তার ভাষায়, দেশে ফেরার পরিকল্পনায় একটি পথ ভূগর্ভস্থ টানেল, অন্যটি বিমানের বিজনেস ক্লাস।

জুলকারনাইন সায়ের তার পোস্টে শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের কয়েকজন নেতার নাম উল্লেখ করে বলেন, এসব ব্যক্তির ভূমিকার কারণে শেখ হাসিনা এখনো নিজেকে ক্ষমতাসীন অবস্থানে রয়েছেন বলে মনে করছেন।

 

 

তিনি দাবি করেন, শেখ হাসিনার ঘনিষ্ঠরা টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ তৈরি করে তাকে যুক্ত রাখছেন। এসব গ্রুপে নিয়মিত ফোনালাপ, গান, কবিতা এবং দেশে রাজনৈতিকভাবে ফিরে আসার নানা আশ্বাস দেওয়া হচ্ছে।

পোস্টে তিনি আরও বলেন, এসব আলোচনায় কখনো ঢাকার রাস্তায় লাখ লাখ নেতাকর্মী প্রস্তুত থাকার কথা বলা হচ্ছে, কখনো চট্টগ্রাম দখলের দাবি করা হচ্ছে, আবার কখনো বিমানবন্দর নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলা হচ্ছে। তবে এসব দাবির বাস্তব ভিত্তি নেই বলে ব্যঙ্গ করেন তিনি।

জুলকারনাইন সায়েরের ভাষ্য, বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত না করে শেখ হাসিনাকে বিভিন্ন আশ্বাস দেওয়া হচ্ছে। ফলে তিনি এসব বক্তব্যের ওপর ভিত্তি করে দেশে ফেরার স্বপ্ন দেখছেন। বর্তমানে তার রাজনৈতিক যোগাযোগের কেন্দ্র টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে সীমাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষে ১৬ ডিসেম্বর বিমানে করে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে একদিক থেকে ইতিবাচক বলে উল্লেখ করেন এই সাংবাদিক। তবে কেন তিনি এমন মন্তব্য করেছেন, তা ১৭ ডিসেম্বর প্রকাশ করবেন বলে পোস্টে জানিয়েছেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম