• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা: বিচার পাচ্ছেন না ভুক্তভোগীরা

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:১৭
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:১৭

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
নারী ও কন্যাশিশুর ওপর নিপীড়ন-নির্যাতন বন্ধে দেশে আইন থাকলে সহিংসতার শিকার ব্যক্তিরা অধিকাংশ ক্ষেত্রে ন্যায়বিচার পাচ্ছেন না। অনেক নারী সাহস করে সহিংসতার অভিযোগ জানালেও সহায়তা নিতে গিয়ে আবারও হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নারী ও কন্যাশিশুদের ওপর নিপীড়নের ইস্যুটি নিয়ে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত জাতীয় সংলাপে এমন অভিমত এসেছে।

বাংলাদেশ সামরিক জাদুঘরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারা অভিযানের সূচনা উপলক্ষে এই সংলাপের আয়োজন করা হয়।

উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি রাজনীতিবিদ, অর্থনীতিবিদরা এই আলোচনায় অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমজেএফের রাইটস অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামসের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী।

ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং বলেন, রাজনীতি ও জনপরিসরে অংশগ্রহণকারী নারীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকি ও সহিংসতার মুখোমুখি হচ্ছেন।

 

অনেক নারী সাহস করে সহিংসতার অভিযোগ জানালেও সহায়তা নিতে গিয়ে আবারও হয়রানি ও ভোগান্তির শিকার হন বলে মন্তব্য করেন রাজনীতিবিদ ডা. তাসনিম জারা।

তিনি বলেন, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারসহ বিদ্যমান সেবাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়তার ব্যবস্থা আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। অভিযোগ জানানোর পর যথাযথ সেবা ও নিয়মিত খোঁজখবর নিশ্চিত করতে হবে, যাতে সহায়তা চাইতে গিয়ে কাউকে নতুন করে ক্ষতির মুখে পড়তে না হয়।

বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর নারীদের অভিজ্ঞতা বুঝতে পৃথকভাবে তথ্য বিশ্লেষণের পরামর্শ দেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয় ও দারিদ্র্য বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, ঢাকায় সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন ফিলিক্স হেলগেসন সভায় বক্তব্য দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম