• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

‘টুয়েলভথ ফেল’-এর প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা

প্রকাশ: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ৫:০১
আপডেট: রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ৫:০১

 

বিনোদন ডেস্ক

‘টুয়েলভথ ফেল’-এর মহিমায় এবার বলিউড তারকা কঙ্গনা রানাউতের ভোলবদল। যে বিক্রান্ত মাসেকে একদিন তিনি ‘আরশোলা’ বলে অপমান করেছিলেন, সেই বিক্রান্তের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। বিধুবিনোদ চোপড়া পরিচালিত ছবি দেখে নাকি কেঁদে ভাসিয়েছেন তিনি।

২০২১ সালে বিক্রান্তের উপর চটেছিলেন কঙ্গনা। ইয়ামি গৌতমের বিয়ের ছবিতে বিক্রান্তের মন্তব্য অভিনেত্রীর পছন্দ হয়নি। তাতেই অভিনেতাকে ‘আরশোলা’ বলে কটাক্ষ করেছিলেন তিনি। কী এমন মন্তব্য করেছিলেন বিক্রান্ত? ইয়ামির শেয়ার করা ছবির কমেন্টবক্সে তিনি মজার ছলে লিখেছিলেন, “শুদ্ধ এবং পবিত্র ঠিক যেন রাধে মা!” এতেই ক্ষিপ্ত হয়ে কঙ্গনা লেখেন, “এই আরশোলাটা কোথা থেকে বেরিয়ে এল… আমার চপ্পলটা নিয়ে আসব নাকি!”

এই ঘটনার পর অনেকটা সময় কেটে গিয়েছে। বিধুবিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করে দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছেন বিক্রান্ত। আবার এই চরিত্রই কঙ্গনার মন গলিয়েছেন।

ইনস্টাগ্রামে ‘টুয়েলভথ ফেল’ সিনেমার পোস্টার শেয়ার করে কঙ্গনা লেখেন, “কী দারুণ একটা সিনেমা… গ্রামে থাকা, জেনারেল কাস্টের ছাত্রী হিসেবে হিন্দি মিডিয়াম স্কুলে পড়া, আমি তো সারা সিনেমায় রীতিমতো কাঁদছিলাম। উফ! কোনও ফ্লাইটে এত কাঁদিনি। আমার সহযাত্রীরা উদ্বিগ্ন হয়ে বারবার তাকাচ্ছিলেন আমার দিকে। কী বিড়ম্বনা!”

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম