• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ডা. জাফরুল্লা চৌধুরী : মরদেহ দান নয়, সাভারে দাফন করা হবে

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৪:০৮
আপডেট: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ৪:০৮

 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারের গণবিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দাফন করা হবে বলে তার ছেলে বারিশ চৌধুরী জানিয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। বারিশ বলেন, ঢাকা মেডিকেল কলেজ ও গণস্বাস্থ্য কেন্দ্রের কেউ তার মরদেহে ছুরি লাগাতে পারবেন না। তাই আমরা বাধ্য হয়েই তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারিনি।

এর আগে মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন। বার্ধক্যজনিত সমস্যাও দেখা দিয়েছিল তার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানান। এজন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি অস্থায়ী মঞ্চ বানানো হয়। সেখানে রাখা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। এ সময় পাশে ছিলেন স্ত্রী শিরীন হকসহ পরিবারের সদস্যরা।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের পর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেয়া হয়। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হেদায়েতুল ইসলাম।

এরপর বেলা আড়াইটার পর সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হবে। জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজার পর মরদেহ দাফন করা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম