• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তৃণমূল কর্মসূচি সফলে বিএনপির ১০ টিম গঠন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ১:১৯
আপডেট: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ১:১৯

 

দেশের লোডশেডিং, জ্বালানি তেল-নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা বিএনপির সমাবেশ পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে সভা, সমাবেশ, মিছিল কর্মসূচি বাস্তবায়নে দলের বিভাগীয় সমন্বয়ক টিম গঠন করেছে বিএনপি।

আগামী ২২ আগস্ট থেকে সারাদেশে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ব্রেকিংনিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, এ বিষয়ে বিএনপি মহাসচিবের স্বাক্ষরিত চিঠি গঠিত টিম প্রধানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে— রংপুর বিভাগের টিম প্রধানের দায়িত্ব পালন করবেন বিএনপি যুগ্ম মহাসচিব সাংসদ হারুনুর রশিদ। রাজশাহীর টিম প্রধান বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য মিজানুর রহমান মিনু। খুলনা বিভাগের দায়িত্ব পেয়েছেন বিএনপি ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বরিশাল বিভাগের টিম প্রধান বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

এ ছাড়া ঢাকা বিভাগের দায়িত্ব পেয়েছেন বিএনপি ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। ময়মনসিংহ বিভাগের টিম প্রধান বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার। ফরিদপুরের দায়িত্ব থাকবেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য মশিউর রহমান। সিলেট বিভাগের টিম প্রধান বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। কুমিল্লা বিভাগের টিম প্রধান বিএনপি ভাইস-চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু এবং চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেয়েছেন বিএনপি ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।

প্রতিটি কমিটির সদস্য থাকবেন বিএনপি নির্বাহী কমিটির নেতারা, সাবেক সাংসদ, সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও বিভাগের সাংগঠনিক সম্পাদক সহ-সাংগঠনিক সম্পাদক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম