• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

প্রকাশ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ২:৪১
আপডেট: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২ ২:৪১

 

ডেস্ক রিপোর্ট

আটক করা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীকে।

আজ মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানী দিল্লিতে একটি বিক্ষোভ থেকে তাকে আটক করেছে পুলিশ।

জিএসটি বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওই বিক্ষোভ আয়োজিত হয়েছিল। এ খবর দিয়েছে এনডিটিভি।

আটকের সময় রাহুল গান্ধি বলেন, ভারত একটি পুলিশ রাষ্ট্র, (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদি একজন রাজা।

রাজ্যসভার বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘পুলিশের নির্দেশনা অনুযায়ীই আমরা প্রতিবাদ করছি। বিরোধীদের সম্পূর্ণরূপে ধ্বংস করতে ও আমাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য এসবই প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহের ষড়যন্ত্র। আমরা ভয় পাবো না, আমাদের লড়াই চলবে।’

খবরে জানানো হয়, দিল্লির কেন্দ্রস্থলে বিক্ষোভে যোগ দেন রাহুল। তিনিই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন। সেখানে আগে থেকেই অনেক পুলিশ ঘিরে রেখেছিল বিক্ষোভটিকে। রাহুল এতে যোগ দেয়ার ৩০ মিনিটের মাথায় তাকে আটক করা হয়। এরপর তাকে বাসে করে অন্যত্র সরিয়ে নিয়েছে পুলিশ।

এর আগেও আন্দোলনে যোগ দিয়ে একাধিকবার আটক হয়েছিলেন রাহুল গান্ধী। তাকে অবশ্য আটকের পরপরই ছেড়ে দেয়া হয় প্রতিবার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম