রাজধানীর তুরাগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. বিপ্লব খান (৩৩)কে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে বিপ্লব খানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।













