• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দুই হাজার পরিবারকে ‘ঈদ উপহার’ দিলেন তারেক রহমান

প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৯:৪৪
আপডেট: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৯:৪৪

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে বিগত ফ্যাসিস্ট আমলে গুম-খুন-আহত পরিবারের মাঝে সারাদেশে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে। প্রায় ১০ বছর ধরে প্রতি রমজান মাসে এই ‘ঈদ উপহার’ দেওয়া হয়।

রোববার সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহিদ ও আহত পরিবারের মাঝেও ‘ঈদ উপহার’ পৌঁছে দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ঈদে সর্বোচ্চ সংখ্যাক প্রায় দুই হাজারের বেশি পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ‘ঈদ উপহার’ পৌঁছে দেওয়া হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের পরিকল্পনায় এবং বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ও দপ্তর সম্পাদকবৃন্দ সারাদেশে উক্ত কাজে সহায়তা করেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com