• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াচ্ছেন অপু বিশ্বাস

প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৬:২৫
আপডেট: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ৬:২৫

 

এবার ভিন্নধর্মী এক বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ বার্তা নিয়ে হাজির হয়েছেন সময়ের আলোচিত এই চিত্রনায়িকা।

সম্প্রীতির বার্তা ছড়াতে ও ধর্মীয় সচেতনতামূলক কাজের অংশ হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি।

এরই মধ্যে এর প্রচার শুরু হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধীকরণ প্রকল্প’-এর একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে। এতে অপুর সঙ্গে মডেল হয়েছেন ত্রিবেণী বিশ্বাস, সাবা রহমান ও সাবরিনা চৌধুরী। এটি তৈরি করেছেন নাঈম অঙ্কন।

বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেলসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে অপুর নতুন বিজ্ঞাপনচিত্রটি।

অপু বিশ্বাস বিজ্ঞাপনচিত্রটি নিয়ে বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির আদর্শ দেশ। এখানে যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সুখে-দুঃখে সবাই মিলেমিশে আছে। সাংস্কৃতিকভাবেও আমরা ঐক্যবদ্ধ। এই বিষয়টিই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনচিত্রটিতে। এমন অসাধারণ বিষয়ের কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচেতনতা বৃদ্ধীকরণ এই প্রকল্প সফল হোক।’

‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধীকরণ’ প্রকল্পের পরিচালক আবদুল্লা-আল-শাহীন বলেন, ‘বাংলাদেশে নিজ নিজ ধর্ম পালন নিয়ে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে। বিচ্ছিন্নভাবে ধর্মীয় সম্প্রীতির এই সুন্দর পরিবেশ নষ্টের চেষ্টা করা হয়। এই বিষয়ে সবাইকে সচেতন করতেই এই বিজ্ঞাপনচিত্রটি তৈরি করা হয়েছে’।

এই প্রকল্পের মিডিয়া পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বাংলাঢোল লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বলেন, ‘প্রকল্পের কাজ বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে সম্প্রীতির নান্দনিক দিকগুলো তুলে ধরে এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম