• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নতুন দল এনসিপির ছাত্র সংগঠনকে আমরা কখনো কটু কথা বলিনি

প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ১২:৪৯
আপডেট: বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ১২:৪৯

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, নতুন দল এনসিপির ছাত্র সংগঠনকে আমরা কখনো কটু কথা বলিনি। তাদের যাত্রায় আমরা আনুষ্ঠানিকভাবে শুভকামনা জানিয়েছি। সব ছাত্র সংগঠনের প্রতি আমাদের শুভকামনা অব্যাহত থাকবে। কিন্তু যারা গুপ্ত রাজনীতি করে ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় তাদের জন্য আমাদের শুভকামনা নেই। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে, গণতন্ত্রকে ধারণ করে তাদের জন্য আমাদের সবসময় শুভকামনা থাকবে।

মঙ্গলবার বিকালে ময়মনসিংহে সফর উপলক্ষে তার নিজ বাড়ি মুক্তাগাছায় যাওয়ার পথে নগরীর নতুন বাজার মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, সব ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের ছাত্র রাজনীতি ধারাবাহিকতা থাকবে। কোনো ক্যাম্পাসে সন্ত্রাস থাকবে না, আধিপত্য থাকবে না, সাধারণ শিক্ষার্থীরা নির্ভয়ে রাজনীতি প্রভাবমুক্ত হয়ে প্রতিটি ক্যাম্পাসে বিচরণ করবে। ছাত্রদলের নেতাকর্মীরা ভাই ও বোন হিসেবে তাদের পাশে থাকবে।

এর আগে রাকিবুল ইসলাম রাকিবকে নগরীর মাসকান্দা থেকে মোটরসাইকেল শোভাযাত্রায় নেতাকর্মীরা বরণ করে নেয়। পরে ময়মনসিংহে পৌঁছলে তাকে ফুল দিয়ে সংবর্ধনার জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ‘প্রয়োজনীয় সংস্কার করুন। কারো চোখ রাঙানিতে ভয় পাওয়ার কারণ নাই। বাংলার জনগণ আপনাদের সাথে আছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com