• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নরসিংদীতে ব্যাংক থেকে ২ আনসারের মরদেহ উদ্ধার

প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ২:৪৬
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ২:৪৬

 

নরসিংদীর রায়পুরা উপজেলার অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কর্মরত আনসার সদস্য রঞ্জু মিয়া ওরফে রঞ্জন (৩২) এবং তৌহিদ আহমেদ (২৪)।

এলাকাবাসী ও ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মঙ্গলবার রঞ্জু মিয়া ও তৌহিদ রাতের খাবার খেয়ে ব্যাংকের প্রধান ফটকে তালা লাগিয়ে ভিতরে ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মতো বুধবার সকালে ব‍্যাংকের পরিচ্ছন্ন কর্মী (আয়া) ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট বন্ধ দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানায়। পরে নয়ন মিয়া ব‍্যাংকের শাখা ব‍্যাবস্থাপককে অবগত করলে সকাল ৯ টার দিকে শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম এসে ডাকাডাকি করেও ভিতর থেকে কারো কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এসে তালা ভেঙে ব‍্যাংকের ভিতরে স্টোর রুম থেকে ওই দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করে।

জানা যায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর তাদের কেউ আর সজাগ হয়নি।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম জানায়, এ ঘটনায় ব্যাংকের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। ব‍্যাংকের মেইন গেইট বন্ধ থাকলেও কেচি গেইট খোলা ছিল বলে তিনি জানান।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, সকালে ব‍্যাংকের ভিতর থেকে দুই আনসার সদস‍্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ায় ওই দুজনের মৃত্যু হয়েছে। তবে তাদের মৃত্যুর বিষয়ে অন‍্যকোন কারণ রয়েছে কিনা তা ময়না তদন্ত রিপোর্টের পরে বলা যাবে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন‍্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম