• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আ.লীগ নেতা মুছা মাহমুদ আটক

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৪:৩০
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৪:৩০

আ.লীগ নেতা মুছা মাহমুদ আটক
 

যশোরের ঝিকরগাছা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর বোটঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল আজাদ বলেছেন, মুছা মাহমুদ আওয়ামী লীগের ঝিকরগাছা উপজেলার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও নাশকতা চেষ্টার একাধিক অভিযোগ আছে।

শুক্রবার রাতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে কতটি মামলা আছে জানতে বিষয়টি তদন্ত করা এবং নথিপত্র যাচাই করা হচ্ছে বলে জানান তিনি

তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ডিবি পুলিশের এ উপ-পরিদর্শক।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম