• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি

প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ১০:৪০
আপডেট: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ১০:৪০

 

জনতার আওয়াজ ডেস্ক
নির্বাচনের রোডম্যাপ, সংস্কার প্রক্রিয়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। এ নিয়ে সময় চাওয়া হলে বিএনপিকে আগামী ১৬ এপ্রিল সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা।
বিএনপির লোগো

নির্বাচনের রোডম্যাপ, সংস্কার প্রক্রিয়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। এ নিয়ে সময় চাওয়া হলে বিএনপিকে আগামী ১৬ এপ্রিল সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা।

বুধবার (৯ এপ্রিল) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এদিকে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমের সাথে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে সরকার পক্ষের নানা বক্তব্যে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বলে মনে করছে বিএনপি। এই অবস্থা নিরসনের তাগিদ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি।

তিনি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই চাইব। যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে অনিশ্চয়তার যে একটা ভাব আছে, সেটা কেটে যায়।’

সালাহউদ্দিন বলেন, ‘আমরা বলব যে, এটা যথেষ্ট সময়। তার আগে আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছি। তারা জুনের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। প্রধান উপদেষ্টাও ইতিপূর্বে আমাদের আশ্বস্ত করেছেন যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন।’

বিএনপি নেতা আরও বলেন, ‘যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটি পরিষ্কার করার জন্য আমরা ওনাকে (প্রধান উপদেষ্টা) আহ্বান জানাব।’

গত সোমবার বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের পক্ষ থেকে শীঘ্রই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন।

সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো ‘নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে’ বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

কিন্তু তার এ বক্তব্যে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি হতাশা প্রকাশ করে।

গত ডিসেম্বর থেকেই বিভিন্ন সময়ে নির্বাচনের তারিখ নিয়ে ‘ধোঁয়াশা’ ও ‘অস্পষ্টতার’ অভিযোগ তুলে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়ার দাবি জানিয়ে আসছে বিএনপি। এবার এ দাবিতে তারা আরও সক্রিয় হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম