• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান: হুমায়ুন কবির

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ ১১:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫ ১১:৩৯

 

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের তফসিল ঘোষণা পর দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার (৭ আগস্ট) তিনি দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে এমন তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, ‘তফসিল ঘোষণা করলে তিনি আসবেন। কেননা তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। তারেক রহমানই আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী। যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করেন তাহলে তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এখানে কোনো যদি-কিন্তু নেই।

এক-এগারোর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। গ্রেপ্তার হওয়ার পর তারেক রহমানকে ব্যাপক নির্যাতন করা হয়। পরে জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান।

কিন্তু এরপর শেখ হাসিনার সরকারের ১৬ বছরের শাসনামলে তারেক রহমান আর দেশে ফিরতে পারেননি। ৫ আগস্টে আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনার পলায়নের পর এখন দেশে ফেরার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম