• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচন বন্ধের ষড়যন্ত্র ব্যর্থ হবে : আমানউল্লাহ আমান

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ১১:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫ ১১:৩৮

 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেছেন, পতিত আওয়ামী লীগ ভারতে বসে বিভিন্ন ষড়যন্ত্র করছে নির্বাচন বন্ধ করার জন্য। ঢাকা শহরে দুই-চারটি গাড়িতে আগুন দিয়ে, নাশকতা করে, ককটেল ফাটিয়ে নির্বাচন বন্ধ করতে চায়। কিন্তু যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বন্ধ বা বানচাল করার ক্ষমতা কারো নেই।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুরে মরহুম আফাজউদ্দিন মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে কোর্টে একটি রায় হয়েছে, এতে দেশের মানুষ স্বস্তি পেয়েছে। রায় কার্যকর হলে মানুষ আরও স্বস্তি পাবে।

আমানউল্লাহ আমান বলেন, শুধু এটা নয় আরো অনেক বিচার রয়েছে, সেগুলোর বিচারও শুরু হয়েছে। এসব বিচারের মাধ্যমে দেশের মানুষ শান্তি পাবে।

তাই আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা দেশের স্বার্থে ও জাতির স্বার্থে জরুরি। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে।
কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহসভাপতি হাজী রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সহসভাপতি কামাল মাহমুদ, সাধারণ সম্পাদক আবু বকর, সাবেক চেয়ারম্যান হাজী সলিমুল্লাহ, যুবায়ের আহমদ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম