• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

তথ্যপ্রযুক্তি

সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:৫৬
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১১:৫৬

সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এতে ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এআইভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত www.dydaiproject.com/apply ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন।

সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে। বৈধ আবেদনকারীদেরকে মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। মেসেজের নির্দেশনা মোতাবেক পরীক্ষা অনুষ্ঠানের সময় প্রয়োজনীয় কাগজপত্রাদি সঙ্গে আনতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনের লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে০ এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না।

বৈধ আবেদনকারীদের আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ৩০ নভেম্বর প্রকাশিত হবে এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।

প্রশিক্ষণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার এ প্রশিক্ষণে প্রতিদিন ছয় ঘণ্টা ক্লাস হবে।

যুব উন্নয়ন অধিদপ্তর জানিয়েছে, অধিদপ্তরের স্ব-স্ব জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই করে ভর্তি করবে। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে বেসিক জ্ঞান সম্পন্ন এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে খাবারের ব্যবস্থাও থাকবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হবে।

বিস্তারিত তথ্য জানা যাবে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম