• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নুরের ওপর হামলা, বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত: সারজিস

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২১
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২১

 

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, নুরুল ইসলাম নুর ভাইয়ের ওপর হামলা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। জনগণ যে ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট শাসন উৎখাত করেছে, তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না।

রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে চীন সফর শেষে দেশে ফিরে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান তিনি। সেখানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস এসব কথা বলেন।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‌‘দেশের মানুষ এখন নতুন সংবিধান, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। এ পরিস্থিতিতে ফ্যাসিস্ট দোসরদের সহযোগিতা মানেই জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

জারজিস নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করে হামলাকারীদের বিচারের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম