• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

নুরে আলম নিহত : প্রতিবাদে সিলেট ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ৯:২১
আপডেট: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ৯:২১

 

ভোলায় পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী পথসভায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগরের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, মহানগরের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, জেলা ও মহানগরের সহ সভাপতি আব্দুল করীম জোনাক, জুবের আহমদ, সিহাব খান, এনামুল কবির চৌধুরী সুহেল, মিনার হোসেন লিটন, জহুরুল ইসলাম রাসেল, রেজাউল ইসলাম সুমন, কামরান আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যার মাধ্যমে সরকার ছাত্রদলের আন্দোলনকে দাবিয়ে রাখতে চায়। কিন্তু খুন গুমের ভয় দেখিয়ে ছাত্রদলের অগ্রগতি স্তব্ধ করা যাবে না। শোককে শক্তিতে রূপান্তরিত করে ছাত্রদল অতীতের চেয়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে এই তাবেদার খুনি সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম